তোমার মতো দয়াল বন্ধু আর পাব না | Tomar Moto Doyal Bondhu Ar Pabo Na | KeyLyrics

তোমার মতো দয়াল বন্ধু আর পাব না
Tomar Moto Doyal Bondhu Ar Pabo Na


তোমার মতো দয়াল বন্ধু আর পাব না।
দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না।।
তুমি হও খোদার দোস্ত
অপারের কাণ্ডারী সত্য,
তোমা বিনে পারের লক্ষ্য
আর দেখা যায় না।।
আসমানি আইন দিয়ে
আমাদের সব আনলে রাহে,
এখন মোদের ফাঁকি দিয়ে
ছেড়ে যেও না।।
আমরা সব মদিনাবাসী
ছিলাম যেমন বনবাসী,
তোমা হতে জ্ঞান পেয়েছি
আছি সান্ত্বনা।।
তোমা বিনে এরূপ শাসন
কে করবে আর দীনের কারণ,
লালন বলে আর তো এমন
বাতি জ্বলবে না।।
তোমার মতো দয়াল বন্ধু আর পাব না  Tomar Moto Doyal Bondhu Ar Pabo Na  KeyLyrics

Popular Lyrics:  Mon Bhabile Bolo Ki Hobe Lyrics | মন ভাবিলে বলো কি হবে

Leave a Comment