কি ফল পেয়েছো তুমি গুরু ভজে | Ki Phol Peyecho Tumi Guru Bhoje | Key Lyrics

কি ফল পেয়েছো তুমি গুরু ভজে
Ki Phol Peyecho Tumi Guru Bhoje
Key Lyrics
কথা ও সুর :- Kari Amir Uddin Ahmed
কি ফল পেয়েছো তুমি গুরু ভজে।
পুর্বে যে স্বভাবের ছিলে সেরূপ স্বভাব রয়েছে যে।।
কি ফল পেয়েছো তুমি গুরু ভজে।
কারবার করা লাভের ফলে ক্ষেত করিলে ফসল মিলে
যেমনি ছিলে তেমনি রইলে বুঝিয়া দেখিবে নিজে ।।
কি ফল পেয়েছো তুমি গুরু ভজে।
চাকুরীর ঐ পাওনা মতে শান্তি নাই কেউ দুনিয়াতে
প্রেম করো প্রেমিকের সাথে তবে হয়তো লাগবে কাজে।
কি ফল পেয়েছো তুমি গুরু ভজে।
পরান জুড়াও কারে দেখে পাপ পূন্য একত্রে রেখে
শান্তিতে রও কোন বিবেকে, বাহিরে দরবেশী সাজে।।
কি ফল পেয়েছো তুমি গুরু ভজে।
মনে মনে পার হয়েছো পারের কি কর্ম করেছো
কি জোগাড় করে লয়েছো আমীর উদ্দিন মায়ায় মজে।
কি ফল পেয়েছো তুমি গুরু ভজে।
কি ফল পেয়েছো তুমি গুরু ভজে | Ki Phol Peyecho Tumi Guru Bhoje | Key Lyrics

Popular Lyrics:  অতীতের কথা গুলো Lyrics | আমিতো ভালা না Lyrics | Atitar Kothagulo Lyrics | Ami To Vala Na Lyrics

Leave a Comment