এমন সৌভাগ্য আমার কবে হবে | Emon Soubhagya Amar Kobe Hobe | Lalon Song

এমন সৌভাগ্য আমার কবে হবে
Emon Soubhagya Amar Kobe Hobe
Lalon Song
এমন সৌভাগ্য আমার কবে হবে
দয়াল চাঁদ আসিয়ে আমায় পার করে নিবে।।
সাধনের বল কিছুই নাই
কেমনে সে পারে যাই
কূলে বসে দিচ্ছি দোহাই
অপার ভেবে।।
পতিত পাবন নামটি তোমার
তাই শুনে বল হয় গো আমার
আবার ভাবি এ পাপীর ভার সে কি নেবে।।
গুরুপদে ভক্তিহীন হয়ে রইলাম চিরদিন
লালন বলে কী করিতে এলাম ভবে।।
এমন সৌভাগ্য আমার কবে হবে……

Popular Lyrics:  তুমি ডাক দিলে অবলার পানে চাইয়ো রে | Tumi Dak Dile Obolar Pane Chaiyo Re | Song Lyrics

Leave a Comment