মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে
মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলো কে,বল কে পরালো শ্মশান চিতার ঐ ভস্ম দিলো কে? হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী বেশ সেজে এলি,তোর গৌরী নামটি বলনা মাগো হরে নিলো কে? চেয়ে দেখ ঐ পায়ের শোভা, পা নয়তো যেন রক্তজবা,এমন রুপের ডালি কে দেখেছে সারা ত্রিলোকে।।