আশাবাসা ঘোর-তমোনাশা বামা কে(মোহিনী)
আশাবাসা ঘোর-তমোনাশাবামা কে(মোহিনী)।ঘোর ঘটা কান্তিছটাব্রহ্মকটা ঠেকেছে।। রূপসী শিরসি শশী,হরোরসি এলোকেশী,মুখজ্বালা সুধাঢালাকুলবালা নাচিছে।। দ্রুত চলে আস্য টলে,বাহু বলে দৈত্যদলে;ডাকে শিবা কব কিবানিশি দিবা ক’রেছে।।ক্ষীন-দীন ভাগ্যহীনদুষ্টচিত্ত সুকঠিন;রামপ্রসাদে কালীর বাদেকি প্রমাদে ঠেকেছে।। “রামপ্রসাদী গান” বেহাগ-কাওয়ালী