কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো
Kakhon Je Tui Baro Holi Bujhte Parini To
কথা: তারকনাথ মুখার্জী
সুর: তারকনাথ মুখার্জী
কণ্ঠ: রঞ্জিনী মুখার্জী,অনুরণন
কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো
[কখন যে তুই বড় হলি বুঝতে পারিনি তো,
আমার চোখে ছোট্ট যে তুই আজো আগের মতো]-২
[এই তো সেদিন করতি খেলা শুয়ে আমার কোলে,
ঠোঁট ফুলিয়ে উঠতি কেঁদে চোখের আড়াল হলে]-২
আধো আধো বলতি কথা মিষ্টি সুরে কত,
আমার চোখে ছোট্ট যে তুই আজো আগের মতো।
(তোমার চোখে ছোট্ট আমি আজো আগের মতো)
[এই তো সেদিন নতুন জামা নতুন জুতো পরে,
স্কুলে পা রাখলি প্রথম আমারি হাত ধরে]-২
ছোট্ট হয়ে গেছে দেখি সেই জামা আর জুতো
আমার চোখে ছোট্ট যে তুই আজও আগের মতো।
(তোমার চোখে ছোট্ট আমি আজো আগের মতো)
