মাগো তারা ও শঙ্করী লিরিক্স | Maago Tara O Shankari Lyrics

মাগো তারা ও শঙ্করী লিরিক্স | Maago Tara O Shankari Lyrics
মাগো তারা ও শঙ্করী
Maago Tara O Shankari
তাল-একতাল ১২ মাত্রা
শিল্পী-ধনঞ্জয় ভট্টাচার্য্য
রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)
মাগো তারা ও শঙ্করী | Maago Tara O Shankari

Maago Tara O Shankari Lyrics

মাগো তারা ও শঙ্করী।।
তুমি কোন অবিচারে আমার উপর
করলে দুঃখের ডিক্রিজারি
কোন অবিচারে আমার উপর
করলে দুঃখের ডিক্রিজারি
এক আসামী ছ’টা পেয়াদা,
বল মা কিসে সামাই করি।।
আমার ইচ্ছা করে ঐ ছ’টারে
গরল খাওয়াইয়ে প্রাণে মারি।
মাগো তারা ও শঙ্করী।
পলাইতে স্থান নাই মা,
বল মা কিবা উপায় করি।।
ছিল স্থলের মধ্যে অভয় চরণ
তাও নিয়েছেন ত্রিপুরারী।
মাগো তারা ও শঙ্করী।
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র,
তার নামেতে নিলাম জারি।।
রামপ্রসাদেরে দায় ঠেকায়ে
বসে আছ রাজকুমারী
প্রসাদেরে মাগো আমার
প্রসাদেরে দায় ঠেকায়ে
বসে আছ রাজকুমারী।
মাগো তারা ও শঙ্করী।।

মাগো তারা ও শঙ্করী লিরিক্স

 

মা গো তারা ও শঙ্করী,
মা গো তারা ও শঙ্করী।
তুমি কোন অবিচারে, আমার উপর
করলে দুঃখের ডিক্রি জারি।
মা গো তারা ও শঙ্করী।

এক আসামী ছটা পেয়াদা,
বল মা কিসে সামাই করি,
একা স্বামী ছটা পেয়াদা,
বল মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে ওই ছটারে,
গরল খাইয়ে প্রাণে মারি।
মা গো তারা ও শঙ্করী।

কলাইতে স্থান নাই মা,
বল মা কি বা উপায় করি,
কলাইতে স্থান নাই মা,
বল মা কি বা উপায় করি|
ছিল স্থানের মধ্যে অভয় চরণ,
তাও নিয়েছেন ত্রিপুরারী।
মা গো তারা ও শঙ্করী।

Popular Lyrics:  মোরে রাখো রাঙা দুটি পায় | More Rakho Ranga Duti Pay | Key Lyrics

পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র,
তার নামেতে নিলাম জারি,
পেয়াদার রাজা কৃষ্ণচন্দ্র,
তার নামেতে নিলাম জারি।
রামপ্রসাদেরে দায় ঠেকায়ে,
বসে আছো রাজকুমারী,
প্রসাদেরে, মাগো আমার,
প্রসাদেরে দায় ঠেকায়ে,
বসে আছো রাজকুমারী।
মা গো তারা ও শঙ্করী।

 

[শ্যামা সংগীত]

তাল-একতাল ১২ মাত্রা
শিল্পী-ধনঞ্জয় ভট্টাচার্য্য

রামপ্রসাদ সেন (কবিরঞ্জন)

প্রসাদী সুর – একতালা।

মা গো তারা ও শঙ্করী।
কোন্ অবিচারে আমার পরে,
কর্লে দুঃখের ডিক্রী জারি॥
এক আসামী ছয়টা প্যায়দা,
বল মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে ঐ ছয়টারে,
বিষ খাওয়াইয়ে প্রাণে মারি॥
প্যায়দার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নীলাম জারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি,
তারে দিলে জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা-কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে,
ব’সে আছ রাজকুমারী॥
হুজুরে উকীল যে জনা, ডিসমিসে তার আশয় ভারি।
ক’রে আসল সন্দি, সওয়াল বন্দী
যেরূপে মা আমি হারি॥
পলাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল, স্থানের মধ্যে অভয় চরণ
তাও নিয়েছেন ত্রিপুরারি॥

 

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মা গো তারা ও শঙ্করী।
কোন্ অবিচারে আমার উপর, কল্লে দুঃখের ডিক্রীজারি॥
এক আসামী ছয়টা প্যাদা, বল মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে, ঐ ছ’টারে গরল খাইয়ে প্রাণে মারি
প্যাদার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নিলামজারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণপান্তি, তারে দিলি জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে, বসে আছ রাজকুমারী॥
হুজুরে উকীল যে জনা, ডিস্মিস্ তার আশয় ভারি।
করে আসল সন্ধি, সওয়ালবন্দী, যেরূপেতে আমি হারি॥
পলাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল স্থানের মধ্যে অভয় চরণ, তাও নিয়াছেন ত্রিপুরারি॥

Popular Lyrics:  Abichar Tor Agagora Lyrics | অবিচার তোর আগাগোড়া

 

পাঠান্তর / পাঠভেদ:

মা গো তারা ও শঙ্করি,
কোন্ অবিচারে আমার ‘পরে, করলে দুঃখের ডিক্রী জারি?
এক আসামী ছয়টা প্যাদা, বল্ মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে, ঐ ছয়টারে, বিষ খাওয়াইয়ে প্রাণে মারি॥
প্যাদার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নিলাম জারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি, তারে দিলে জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে, বসে আছ রাজকুমারী॥
হুজুরে উকিল যে জনা, ডিসমিসে তাঁর আশয় ভারি।
ক’রে আসল সন্ধি, সওয়াল বন্দি, যেরূপে মা আমি হারি॥
পালাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল স্থানের মধ্যে অভয় চরণ – তাও নিয়েছেন ত্রিপুরারি॥

 

পাঠান্তর / পাঠভেদ:

মা গো তারা ও শঙ্করি,
কোন্ অবিচারে আমার ‘পরে, করলে দুঃখের ডিক্রী জারি?
এক আসামী ছয়টা প্যাদা বল্ মা কিসে সামাই করি।
আমার ইচ্ছা করে, ঐ ছয়টারে, বিষ খাওয়াইয়ে প্রাণে মারি॥
প্যাদার রাজা কৃষ্ণচন্দ্র, তার নামেতে নিলাম জারি।
ঐ যে পান বেচে খায় কৃষ্ণ পান্তি, তারে দিলে জমিদারী॥
হুজুরে দরখাস্ত দিতে, কোথা পাব টাকা কড়ি।
আমায় ফিকিরে ফকির বানায়ে, বসে আছ রাজকুমারী॥
হুজুরে উকিল যে জনা, ডিসমিসে তাঁর আশয় ভারি
ক’রে আসল সন্ধি, সওয়াল বন্দি, যেরূপে মা আমি হারি॥
পালাইতে স্থান নাই মা, বল কিবা উপায় করি।
ছিল স্থানের মধ্যে অভয় চরণ – তাও নিয়েছেন ত্রিপুরারি॥

Leave a Comment