মন আমার গেল জানা | Mon Amar Gelo Jana | Key Lyrics

মন আমার গেল জানা

Mon Amar Gelo Jana

ফকির লালন শাহ্

মন আমার গেল জানা

কারো রবেনা এ ধন, জীবন যৌবন,

তবে কেন মন, এত বাসনা।

একবার সবুরের দেশে, বয় দেখি দম কষে,

উঠিসনারে ভেসে, পেয়ে যন্ত্রণা।।

যে করে কালার চরণের আশা,

জানোনারে মন তার কি দুর্দশা,

ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল।

বামন রূপে প্রভু করে ছলনা।।

প্রহ্লাদ চরিত্র ছিল দৈত্য ধামে,

কত কষ্ট পেলো সেই হরি নামে,

তারে আগুনে পোড়ালো, জলেতে ডুবালো,

তবু না ছাড়িল শ্রীরূপ সাধনা।।

কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল,

অতিথী রূপে তার স্ববংশনাশীল,

তবু কর্ণ অনুরাগি, না হইল দুখী,

অতিথীর মন করে শান্তনা।।

রামের ভক্ত লক্ষণ ছিলো স্বর্বকালে,

শক্তি শেল হানিল তার বক্ষস্থলে,

তবু রাম চন্দ্রের প্রতি, লক্ষণ না ছাড়িলো ভক্তি,

লালন বলে করো এ বিবেচনা।।

Leave a Comment