আষাঢ় মাইস্যা ভাসা পানি | পুবালি বাতাসে Lyrics | Ashar Maishya Bhasa Pani | Pubuli Batase Lyrics | KeyLyrics

আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালি বাতাসে
Ashar Maishya Bhasa Pani Re Pubali Batase
আষাঢ় মাইস্যা ভাসা পানি | পুবালি বাতাসে Lyrics | Ashar Maishya Bhasa Pani | Pubuli Batase Lyrics | KeyLyrics
উকিল মুন্সি

আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালি বাতাসে

আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালি বাতাসে
বাদাম দেইখ্যা চাইয়া থাকি আমারনি কেউ আসে রে।
যেদিন হইতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে সখি রে
অভাগিনীর মনে কত শত কথা ওঠে রে।
গাঙে দিয়া যায় রে কত নায়-নাইওরির নৌকা সখি রে
মায়ে-ঝিয়ে বইনে-বইনে হইতেছে যে দেখা রে।
আমি যে ছিলাম গো সখি বাপের গলার ফাঁস সখি রে
আমারে যে দিয়া গেল সীতা-বনবাস রে।
আমারে নিল না নাইওর পানি থাকতে তাজা সখি রে
দিনের পথ আধলে যাইতাম রাস্তা হইত সোজা রে।
কতজনায় যায় রে নাইওর এই না আষাঢ় মাসে সখি রে
উকিল মুন্সির হইবে নাইওর কার্তিক মাসের শেষে রে।
আষাঢ় মাইস্যা ভাসা পানি রে পুবালি বাতাসে Ashar Maishya Bhasa Pani Re Pubali Batase KeyLyrics

 

পুবালি বাতাসে
Pubuli Batase
ছায়াছবি: শ্রাবণ মেঘের দিন
গীতিকার: উকিল মুন্সি
শিল্পী: বারী সিদ্দিকী

পুবালি বাতাসে Lyrics

পুবালি বাতাসে
আষাঢ় মাইসা ভাসা পানি রে
পুবালি বাতাসে
বাদাম দেইখা চাইয়া থাকি,
আমার নি কেউ আসে রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
যেদিন হতে নয়া পানি
আইলো বাড়ির ঘাটে সখি রে
আইলো বাড়ির ঘাটে
অভাগিনীর মনে কত,
শত কথা ওঠে রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
গাঙে দিয়া যায় রে কত
নায় নাইওরির নৌকা সখি রে
নায় নাইওরির নৌকা
মায়ে-ঝিয়ে বইনে-বইনে,
হইতেছে যে দেখা রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
আমারে নিল না নাইওর
পানি থাকতে তাজা সখি রে
পানি থাকতে তাজা
আমি দিনের পথ আধলে যাইতাম
রাস্তা হইত সোজা রে
দিনের পথ আধলে যাইতাম
রাস্তা হইত সোজা রে।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।
কত লোকে যায় রে নাইওর
এই না আষাঢ় মাসে সখি রে
এই না আষাঢ় মাসে
উকিল মুন্সির হবে নাইওর
উকিলেরি হবে নাইওর
কার্তিক মাসের শেষে রে।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।
পুবালি বাতাসে
বাদাম দেইখা চাইয়া থাকি,
আমার নি কেউ আসে রে।।
আষাঢ় মাইসা ভাসা পানি রে।।

Popular Lyrics:  বন্ধু যদি হইতো নদীর জল | Bondhu Jodi Hoito Nodir Jol | Key Lyrics

Pubuli Batase Lyrics

Leave a Comment